শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
ক্ষমা চাওয়ার দাবীতে অর্ধশত পাকিস্তান দূতাবাসে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের স্মারকলিপি

ক্ষমা চাওয়ার দাবীতে অর্ধশত পাকিস্তান দূতাবাসে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের স্মারকলিপি

ভিশন বাংলা ডেস্ক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশ্বের ৫০ টি দেশের পাকিস্তান দূতাবাসে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গনহত্যার জন্য ক্ষমা চাওয়ার দাবী জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে স্মারকলিপি দিয়েছে বিশ্বব্যাপী প্রবাসীদের অধিকার ভিত্তিক সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ। স্মারকলিপিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান‌ খান‌কে ১৯৭১ সা‌লে বাংলা‌দে‌শের নিরীহ, নিরস্ত্র জনগণের উপর নারকীয় হত‌্যা ও বর্বরতার কথা তু‌লে ধ‌রে পা‌কিস্তানের প‌ক্ষ থেকে বাংলা‌দে‌শের কা‌ছে আন‌ুষ্ঠা‌নিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানা‌নো হয়। আজ ২২ মার্চ সোমবার, প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মো: কবীর হোসেন ও সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পোদ্দার সাক্ষরিত স্মারকলিপি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অষ্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মান, সৌদি আরব, কাতার, কোয়েত, বাহরাইন, ইরান, ইরাক, ভারত সহ বিশ্বের ৫০ টি দেশে অবস্থিত পাকিস্তান দূতাবাসে পাঠানো হয়। স্মারকলিপিতে আরো বলা হয়, ইমরান খান ২০১১ সালে বিরোধীদলীয় নেতা থাকাকালে এক সাক্ষাতকারে ব‌লে‌ছি‌লেন, তি‌নি ম‌নে ক‌রেন ৭১ এর বর্বরতার ঘটনায় পা‌কিস্তা‌নের বাংলা‌দে‌শের কা‌ছে ক্ষমা চাওয়া উ‌চিত।এখন তি‌নি পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী। পাকিস্তান বাংলা‌দে‌শের কা‌ছে আনুষ্টা‌নিকভা‌বে ক্ষমা চাওয়ার দা‌বি‌তে সুবর্ণজয়ন্তীর মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থে‌কে এ কর্মসুচী নেয়‌া হ‌য়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com