শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
সস্ত্রীক আগাম জামিন পেলেন পিরোজপুরের মেয়র

সস্ত্রীক আগাম জামিন পেলেন পিরোজপুরের মেয়র

নিজস্ব প্রতিবেদক- দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নীলা রহমানকে ৫ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। হাবিবুর রহমানকে দুই মামলায় এবং তার স্ত্রীকে এক মামলায় জামিন দেওয়া হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ রবিবার হাবিবুর রহমান দম্পত্তির জামিন মঞ্জুর করে আদেশ দেন। জামিন আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শেখ আওসাফুর রহমান বুলু। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ কে এম ফজলুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য একেএম এ আউয়ালের ভাই পিরোজপুর পৌরসভার বর্তমান মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নীলা রহমানকে আসামি করে গত ১৮ মার্চ বরিশালে দুদক সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়। এছাড়া একই দিন জালিয়াতির মাধ্যমে পৌরসভায় জনবল নিয়োগ দেওয়ার অভিযোগে মেয়র হাবিবুর রহমান মালেক, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তরফদার সোহেল রহমান, পৌরসভার কাউন্সিলর আবদুস সালাম বাতেন, নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, পৌরসভার সচিব মাসুদ আলম এবং নিয়োগ পাওয়া ব্যক্তিসহ মোট ২২ জনকে আসামি করে বিরুদ্ধে পৃথক একটি মামলা করা হয়। দুই মামলায় মেয়র হাবিবুর রহমান মালেক এবং এক মামলায় তার স্ত্রী হাইকোর্টে জামিনের আবেদন করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com