শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
আফগান যুদ্ধ বন্ধ করতে চান বাইডেন

আফগান যুদ্ধ বন্ধ করতে চান বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে চলা আমেরিকার দীর্ঘতম যুদ্ধের অবসান ঘটাতে চান  প্রেসিডেন্ট জো বাইডেন। ১ মে থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করা হবে। বাইডেনের এই চাওয়াকে সম্মান জানিয়েছে আফগান সরকার।

হোয়াইট হাউজে দেওয়া এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘২০০১ সালে মার্কিন বিমান হামলা দিয়ে যুদ্ধের শুরু। আমরা এই যুদ্ধের চক্রকে অব্যাহত রাখতে পারি না। এখন সময় এসেছে দীর্ঘতম যুদ্ধটি শেষ করার।’

তিনি আরও জানিয়েছেন, তিনি দেশটিতে যুদ্ধের তদারক করা চতুর্থ প্রেসিডেন্ট। এটিকে পঞ্চম কোনো প্রেসিডেন্টের হাতে আর যেতে দিতে চান না।

আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গনি টুইট করে জানিয়েছেন, তিনি বুধবার বাইডেনের সাথে কথা বলেছেন। তিনি বলেন, দেশটি মার্কিন সিদ্ধান্তকে সন্মান করে এবং আমরা আমাদের মার্কিন অংশীদারদের সাথে একটি সুষ্ঠ সম্পর্ক নিশ্চিত করতে কাজ করব।

জানা যায়, বাইডেন তিন লাখ কর্মীসহ আফগান প্রতিরক্ষা ও সেনাবাহিনীকে সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন।

উল্লেখ্য, এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার মার্কিন সেনা ও সাড়ে ৯ হাজার ন্যাটো আফগান মিশনে অংশ নিয়েছে। তবে, মার্কিন সেনার সংখ্যা ওঠানামা করছে।  বর্তমানে সেখানে সাড়ে তিন হাজারের মতো সেনা রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com