বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
যৌন কেলেঙ্কারি: রেডক্রসের ২১ কর্মী চাকুরিচ্যুত!

যৌন কেলেঙ্কারি: রেডক্রসের ২১ কর্মী চাকুরিচ্যুত!

এবার যৌন কেলেঙ্কারির তালিকায় উঠে এসেছে দাতব্য সংস্থা রেডক্রসের নাম। এ বিষয়ে ‘ইন্টারন্যাশনাল কমিটি ফর রেডক্রস’-এর মহাপরিচালক ইউভস ড্যাকর্ড জানান, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত যৌন কেলেঙ্কারিতে রেডক্রসের ২১ জন কর্মী  চাকুরিচ্যুত হয়েছেন।

ইউভস ড্যাকর্ড বলেন, ‘যৌন কেলেঙ্কারির ঘটনায় আমাদের ২১ জন কর্মী  চাকুরি হারিয়েছেন কিংবা পদত্যাগ করেছেন।
আমি খুব দুঃখের সঙ্গে এই সংখ্যাটা জানাচ্ছি। এটি সেবা গ্রহীতা কমিউনিটির সঙ্গে একধরনেরে প্রতারণা।’

তিনি বলেন, ‘আমাদের ১৭ হাজার কর্মী বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে। এ ধরনের যৌন কেলেঙ্কারির আরও ঘটনা থাকতে পারে, হয়তো আড়ালে পড়ে যেতে পারে।’

রেডক্রসের সকল কর্মী, স্বেচ্ছাসেবক ও অংশীদার প্রতিষ্ঠানগুলোকে এ ধরনের অসদাচরণ প্রতিরোধে আরও সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি ব্রিটেনে বেশ কয়েকটি যৌন কেলেঙ্কারির ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এর আগে, ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফামের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে হাইতিতে কাজ করার সময় যৌনকর্মী ভাড়া করার অভিযোগ উঠেছে।

তথ্যসূত্র: সিএনএন

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com