বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
কুকীর্তি ঢাকতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ফেঁসে গেছে তরুণী

কুকীর্তি ঢাকতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ফেঁসে গেছে তরুণী

২০১৭ সালের মার্চের ঘটনা। বিয়ে ঠিক হয়ে গেছে ব্রিয়ানা হারমোনের। কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না ওই তরুণীকে। শেষাবধি বাধ্য হয়ে নিখোঁজের ডায়েরি করেন তরুণীর হবু স্বামী।

পরে এক গির্জার পাশে অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায় ওই তরুণীকে। হারমোনের দাবি, কৃষ্ণাঙ্গ তিন যুবক তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। ঘটনাটি ঘটেছে টেক্সাসে।

পরে ২০ মার্চ সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলাও করেন হারমোন। বরাবরই তার পাশে থেকেছেন তার হবু স্বামী। মামলার অভিযোগে হারমোন বলেন, গির্জার পাশের একটি জঙ্গলে অল্প কিছু কাঠ নিতে গিয়েছিলেন তিনি। সেখানে তাকে একা পেয়ে মুখোশ পরা তিন কৃষ্ণাঙ্গ যুবক তাকে ধর্ষণ করে।

তবে তরুণীর স্বাস্থ্য পরীক্ষার পর জানা যায়, সে সময় সংঘবদ্ধ ধর্ষণের মতো ঘটনা তার সঙ্গে ঘটেনি। তরুণী নিজেও বিষয়টি স্বীকার করে নেন।

আদালতের বিচারক তার কাছে এ ব্যাপারে জানতে চাইলে সত্য প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন তরুণী। পরে সাজা হতে পারে এটা জানার পর তরুণী জানান, প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। তবে সেই প্রেমিক তাকে প্রত্যাখ্যান করেছে।

তিনি আরো জানান, বাড়ি ফেরার উপায় না পেয়ে এমনটা করেছেন তিনি। জানা গেছে, আদালত ওই তরুণীকে দোষী সাব্যস্ত করেছে। তবে তার কোনো সাজা ঘোষণা করা হয়েছে কিনা সে ব্যাপারে জানা যায়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com