শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
আজও ভারতে চার লাখের বেশি শনাক্ত, মৃত্যুও ৪ হাজারের ওপরে

আজও ভারতে চার লাখের বেশি শনাক্ত, মৃত্যুও ৪ হাজারের ওপরে

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। প্রতিদিন সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড করছে দেশটি। গত ২৪ ঘণ্টায় আবারও ৪ লাখের বেশি শনাক্ত এবং ৪ হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দেশটিতে।

রোববার (৯মে) সকালে দেশটির স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪ লাখ ৩ হাজার ৭৩৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ২২ লাখে ৯৬ হাজার ৪১৪।

এ সময়ে মারা গেছে ৪ হাজার ৯২। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪২ হাজার ৩৬২ জনে।

দেশটি এখন পর্যন্ত ৩০ কোটি ২২ লাখ ৭৫ হাজার ৪৭১ টি নমুনা পরীক্ষা করছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এর আগের ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ হাজার ১৮৭ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয় ৪ লাখ ১ হাজার ৫২২ জনের। ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুসারে, করোনায় একদিনে চার হাজারের বেশি মৃত্যু দেখা তৃতীয় দেশ ভারত। এর আগে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে একদিনে এত বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com