বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
কুষ্টিয়ার খোকসার গ্রামে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

কুষ্টিয়ার খোকসার গ্রামে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার খোকসার গ্রামে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। উপজেলা বেতবাড়িয়া ইউনিয়নে ভবানীপুর ভূমিহীন পল্লীতে শুক্রবার গভীর রাতে গৃহবধূ ধর্ষনের ঘটনা ঘটে। রাতেই থানায় মামলা দায়ের করার পর লম্পট শ্বশুরকে আটক করে পুলিশ।

ধর্ষীত গৃহবধূ জানান, প্রতিদিনের মত শুক্রবার রাতে নিজের ঘরে ঘুমাতে যান। এক পর্যায়ে গভীর রাতে তার শ্বশুর রবিউল গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে গৃহবধূকে উদ্ধার করে এবং লম্পট শ্বশুরকে আটকে রাখে। রাতেই গৃহবধূ বাদি হয়ে থানায় মামলা করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁচ্ছালে গ্রামবাসী আটক রবিউলকে পুলিশের কাছে সপর্দ করে। আটক রবিউলকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
গৃহবধূ আরো জানান, প্রায় ৮ বছর আগে রবিউলের ছেলে বিপুল মোল্লার সাথে পারিবারিক ভাবে তার বিয়ে হয়। গত দুই বছর আগে বিপুল দ্বিতীয় বিয়ে করে ঢাকায় চলে যায়। সেই থেকে শ্বশুর রবিউল তাকে (গৃহবধূকে) উত্যক্ত করে আসছিল। শুক্রবার রাতের আধারে জোর করে ঘরে ঢুকে শ্বশুর তার শ্লীলতা হানি করেছে। তিনি বিচার দাবি করেন। মামলার তদন্ত কর্মকর্তা খোকসা থানা পুলিশের এসআই রাশেদুল ইমলাম জানান, রাতে মামলা রেকর্ডের কয়েক ঘন্টার মধ্যে এক মাত্র আসামী রবিউলকে আটক করা হয়েছে। ধর্ষীতার ডাক্তারী পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে। ধর্ষীতার দায়ের করা মামলা নম্বর ৩, তারিখ ৫ জুন ২১।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com