শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিনে রাজধানী আজ বেশি ফাঁকা

কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিনে রাজধানী আজ বেশি ফাঁকা

স্বজন মজুমদার: সাত দিনের ‘কঠোর বিধিনিষেধের’ দ্বিতীয় দিন আজ শুক্রবার। ভোররাত থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীতে থেমে থেমে হালকা থেকে ভারী বর্ষণ হচ্ছে। ফলে গতকালের চেয়ে আজ রাস্তায় মানুষ, রিকশা ও ব্যক্তিগত যানবাহন কম দেখা গেছেগতকাল বৃহস্পতিবার থেকে নভেল করোনাভাইরাসের সংক্রমণ কমাতে দেশব্যাপী কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। আরোপিত এ বিধিনিষেধ প্রতিপালনে কঠোর আইনশৃঙ্খলা বাহিনীও।

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) শুরু হয়েছে সরকার ঘোষিত ‘কঠোর বিধি-নিষেধ’। আজ এর দ্বিতীয় দিন চলছে। গতকাল রাজধানীর ফাঁকা সড়কে জরুরি প্রয়োজনের গাড়ি চলেছে। ব্যক্তিগত কিছু গাড়ির ঠিকানা হয়েছে পুলিশের রেকারে। আর লকডাউনের আওতামুক্ত ত্রিচক্রযান রিকশা বীরদর্পে ওঠে ভিআইপি সড়কে। প্রধান প্রধান সড়কে এমন কড়াকড়ি দেখা গেলেও রাজধানীসহ সারা দেশের পাড়া-মহল্লার ছবি ছিল একেবারেই উল্টো। অলিগলিতে বেশ জমেছিল চায়ের কাপের আড্ডা।

তবে আজ চিত্র অনেকটাই আলাদা। একদিকে, ভোররাত  থেকেই রাজধানীতে চলছে অঝোর ধারায় বৃষ্টি। এছাড়া সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় রাস্তাঘাট প্রায় জনশূন্য। ব্যক্তিগত যানবাহনও তেমন একটা দেখা যায়নি। বিভিন্ন সড়কে অল্প কিছু রিকশা, মাইক্রোবাস, ট্রাক,কার্ভাড ভ্যান, পিকআপ চলাচল করতে দেখা গেছে।

বৃষ্টির কারণে সকালে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও তেমন একটা চোখে পড়েনি রাজধানীতে। তবে কঠোর বিধি-নিষেধ কার্যকর করতে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com