শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
করোনায় রেকর্ড ১৫৩ মৃত্যু, শনাক্ত ৮৬৬১

করোনায় রেকর্ড ১৫৩ মৃত্যু, শনাক্ত ৮৬৬১

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৬৬১ জনের। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে, ১৫৩ জনসহ করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১৫ হাজার ৬৫ জন। নতুন করে আক্রান্ত ৮ হাজার ৬৬১ জনসহ মোট আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন। সংবাদ বিজ্ঞপ্তিতে এমনই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন। গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৩১৫ জনের পরীক্ষায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ শতাংশ।

এর আগে গত ১ জুলাই দেশে করোনায় মারা যান ১৪৩ জন। আর ৩ জুলাই একদিনে করোনায় ১৩৪ জনের মৃত্যু হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com