শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
করোনায় রেকর্ড মৃত্যুর দিনে সর্বোচ্চ শনাক্ত ঢাকা বিভাগে

করোনায় রেকর্ড মৃত্যুর দিনে সর্বোচ্চ শনাক্ত ঢাকা বিভাগে

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২০১ জনের মৃত্যু হয়েছে। যা দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬২ জন। স্বাস্থ্য অধিদফতর বলছে, রোগী শনাক্তের সংখ্যা এভাবে বাড়তে থাকলে মহামারিকালের দ্বিতীয় ঢেউয়ের এপ্রিল মাস এবং সদ্য শেষ হওয়া ভয়ংকর জুনকে ছাড়িয়ে যাবে চলতি জুলাই মাস।

স্বাস্থ্য অধিদফতর ৭ জুলাইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১১ হাজার ১৬২ জনের মধ্যে ঢাকা বিভাগেই শনাক্ত হয়েছেন সর্বোচ্চ সংখ্যক রোগী। এ বিভাগে শনাক্ত হয়েছেন চার হাজার ৭৩২ জন।

ঢাকা বিভাগ ছাড়া হাজারের বেশি শনাক্ত হয়েছেন চট্টগ্রাম ‍ও খুলনা বিভাগে। চট্টগ্রাম বিভাগে শনাক্ত হয়েছেন এক হাজার ৫৮৬ জন, খুলনা বিভাগে শনাক্ত হয়েছেন এক হাজার ৯০০ জন।

এছাড়া ময়মনসিংহ বিভাগে শনাক্ত হয়েছেন ৩৯২ জন, রাজশাহী বিভাগে ৯৯৭ জন, রংপুর বিভাগে ৫৭১ জন, বরিশাল বিভাগে ৬২২ জন এবং সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৩৬২ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com