শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
২৪ ঘণ্টায় করোনায় আরও ২০৩ মৃত্যু, শনাক্ত ১২১৯৮

২৪ ঘণ্টায় করোনায় আরও ২০৩ মৃত্যু, শনাক্ত ১২১৯৮

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ২০৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মারা গেলেন ১৬ হাজার ৮৪২ জন। এই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৮ জন। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জন।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার (১২ জুলাই) ২২০ জনের মৃত্যু হয়। রবিবার (১১ জুলাই) মারা যান রেকর্ড ২৩০ জন। তার আগে শনিবার ১৮৫ জনের, শুক্রবার ২১২ ও বৃহস্পতিবার ১৯৯ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৬২৭টি ল্যাবে ৪১ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩১ শতাংশ। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬৪৬ জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৮ লাখ ৮৯ হাজার ১৬৭ জন। সুস্থতার হার ৮৪ দশমিক ৯১ শতাংশ।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৬১ জন। এ ছাড়া খুলনায় ৫৩, চট্টগ্রামে ৩০, রাজশাহীতে ২৭, বরিশালে ৫, সিলেটে ৫, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৭ জন মারা গেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com