শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিততেই হবে: ঈদ শুভেচ্ছায় প্রধানমন্ত্রী

করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিততেই হবে: ঈদ শুভেচ্ছায় প্রধানমন্ত্রী

ভিশন বাংলা ডেস্ক: মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জিততেই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য তিনি এই ভাইরাস প্রতিরোধে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানন।

মঙ্গলবার (২০ জুলাই) ঈদুল আজহা উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান।

এসময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদুল আজহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশের ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সবাইকে। প্রবাসী ভাই ও বোনদের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা। গত এক বছরের বেশি সময় ধরে আমরা মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এই লড়াইয়ে আমরা অনেক আপনজনকে হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। তবে এই লড়াইয়ে আমাদের জিততেই হবে, জিতবো ইনশাল্লাহ। আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com