শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কায় ২০ যাত্রী আহত; মাস্টার বরখাস্ত

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কায় ২০ যাত্রী আহত; মাস্টার বরখাস্ত

ডেস্ক নিউজ: পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের রো রো ফেরি শাহ জালাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ফেরির ২০ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২৩ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফেরির ইনচার্জ ইনল‍্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ওই ফেরিতে থাকা যাত্রীরা জানান, মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে মূল পদ্মায় প্রবেশ করার পর ফেরিতে বড় বড় ঢেউ ও প্রচণ্ড স্রোতের কবলে পড়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এ সময় প্রচণ্ড বাতাসে ফেরিটির পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। তবে চালক তাৎক্ষণিকভাবে ফেরিটি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন।

রো রো ফেরি শাহ পরাণের চালক আব্দুর রহিম বলেন, ফেরির ইলেকট্রিক সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় আকস্মিক নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় নদীতে বাতাসের তীব্রতায় প্রচণ্ড স্রোত ছিল। ফলে ফেরিটির পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। এ ঘটনায় খুঁটির কিছু না হলেও ফেরিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকজন যাত্রী আহত হয় বলে শুনেছি।’

এ ব্যাপারে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, রো রো ফেরির ধাক্কা লেগেছে, তবে কোনো সমস্যা হয়নি। আমরা এসব কথা চিন্তা করে সেতু নির্মাণ করেছি। ১০০ টনের বিশাল জাহাজ ধাক্কা মারলেও সেতুর কিছু হবে না, তবে পিলারে সামান্য ঘষা লাগতে পারে। তারপরও আমাদের টিম গেছে ঘটনাস্থলে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com