শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
দেশে করোনা শনাক্তে রেকর্ড, আরো ২৩৭ জনের মৃত্যু

দেশে করোনা শনাক্তে রেকর্ড, আরো ২৩৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ১৬ জনে। এ ছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ১৬ হাজার ২৩০ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ১০ হাজার ৯৮২ জনে।

আজ বুধবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৬ হাজার ১৫৭ জনের। পরীক্ষা করা হয়েছে ৫৩ হাজার ৮৭৭টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ১২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ লাখ ১২ হাজার ৫৮৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৯১ শতাংশ।

এতে আরো বলে হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪৯ জন পুরুষ এবং ৮৮ জন নারী। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৬২৭ জন এবং নারী ৬ হাজার ৩৮৯ জন। এদের মধ্যে ১৩ জন বাসায় মারা গেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com