বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
গজারিয়ায় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা! সালিশ বৈঠক সংঘর্ষ আহত ৬

গজারিয়ায় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা! সালিশ বৈঠক সংঘর্ষ আহত ৬

গজারিয়া থেকে সুমন খান:

গজারিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সালিশ বৈঠকে দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন– পােড়াচক বাউশিয়া গ্রামের মােঃ শাহাদাৎ প্রধান, মােঃ ফরহাদ প্রধান, আমিরুল ইসলাম, সাহিদা আক্তার, রানু বেগম, শান্তি বেগম। গুরুতর আহত অবস্থায় মােঃ ফরহাদ প্রধান ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ২৭/০৭/২১ ইং সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পােড়াচক বাউশিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সালিশ বৈঠকে উপজেলার বাউশিয়া ইউনিয়নে পোড়াচক বাউশিয়া গ্রামে মােঃ শাহাদাৎ প্রধান ও আমিরুল ইসলামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।আহতদের মধ্যে ৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মােঃ ফরহাদ প্রধান গুরুতর আহত হওয়ায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। আহত মােঃ শাহাদাৎ প্রধান জানান, জমিসংক্রান্ত বিষয়াদি নিয়ে গেল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বাউশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনা দেওয়ানের বাড়িতে সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকের একপর্যায়ে প্রতিপক্ষ হান্নান দেওয়ান ও তার লোকজন আমার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি প্রতিবাদ করলে পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা করে। এতে আমি ও আমার ছোট ভাই ফরহাদ প্রধান এবং চাচা তো বোন রানু বেগম গুরুতর আহত হলে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ফরহাদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করেন।

এ অভিযোগ অস্বীকার করে আহত আমিরুল ইসলাম জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাস বিএনপির ছাত্রদলের ক্যাডার শাহাদাৎ প্রধান আমাদের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ইউপি সাবেক চেয়ারম্যান মনা দেওয়ানের বাড়িতে সালিশ বৈঠক বসে। এ সময় শাহাদাৎ প্রধানের নেতৃত্বে সালিশ বৈঠকে তাদের উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রইছ উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com