শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
ফেসবুকে লাইভে এসে বাসা পরিষ্কার করলেন মেয়র আতিক

ফেসবুকে লাইভে এসে বাসা পরিষ্কার করলেন মেয়র আতিক

ভিশন বাংলা ডেস্ক: ঘোষণা অনুযায়ী ‘১০টা ১০ মিনিটে প্রতি শনিবার, নিজ নিজ বাসা-বাড়ি করি পরিষ্কার’ স্লোগান বাস্তবায়নে নিজের বাসায় পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শনিবার (৩১ জুলাই) উত্তরার বাস ভবন থেকে ফেসবুক পেইজের লাইভে এসে তিনি এই কর্মসূচিতে অংশ নেন।

লাইভে এসে মেয়র আতিকুল ইসলাম বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে। এডিস মশার বংশ বিস্তার রোধে সবাইকে লজ্জা পরিহার করে প্রতি শনিবার সকাল ১০টা ১০ মিনিটে স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ বাসা-বাড়ি পরিষ্কার করতে হবে।

তিনি বলেন, বাসার যে স্থানে গাছ লাগানো আছে সেখানকার টবে জমে থাকা পানিগুলো ফেলে দিতে হবে। নিজেরা সচেতন না হলে আমরা ডেঙ্গুর বিস্তার রোধ করতে পারব না। এছাড়াও বাসার পাশে পরিত্যক্ত বোতল, টায়ার নানান কিছু থাকে। সেগুলোতে জমে থাকা পানি ফেলে দিতে হবে।

তিনি জানান, এডিসের লার্ভা স্বচ্ছ পানিতে হয়। তাই নিজের বাসভবন নিজের দায়িত্বে পরিষ্কার করতে হবে। এতে করে আমরা নিজেরা যেমন নিরাপদে থাকব, তেমনি পরিবার ও আশপাশের মানুষকে নিরাপদে রাখতে পারব। তাই সবার সচেতনতা জরুরি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com