শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
আধুনিক ফ্ল্যাট পেল বস্তির ৩০০ পরিবার

আধুনিক ফ্ল্যাট পেল বস্তির ৩০০ পরিবার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে বস্তিবাসীদের জন্য ১৪৯ কোটি টাকা ব্যয়ে বহুতল ভবনে ৫৩৩টি আধুনিক ফ্ল্যাট নির্মাণ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। এর মধ্যে প্রথম দফায় ৩০০টি ফ্ল্যাট আজ হস্তান্তর করা হয়েছে। বস্তির ঝুপড়ি ঘরের সমান বা তার চেয়েও কম ভাড়ায় এসব আধুনিক ফ্ল্যাট পাচ্ছেন বস্তিবাসীরা।

মঙ্গলবার (৩ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্ব-অর্থায়নে বস্তিবাসীদের জন্য মিরপুরে নির্মিত ভাড়াভিত্তিক ৩০০টি ফ্ল্যাট হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় দফায় বাকি ২৩৩টি ফ্ল্যাট হস্তান্তর করা হবে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নির্বাচিত ৩ জন উপকারভোগী বস্তিবাসীর হাতে আনুষ্ঠানিকভাবে বরাদ্দপত্র তুলে দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

বিভিন্ন সময় বস্তি পরিদর্শনের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিভিন্ন সময় বস্তিতে ঘোরার সময় দেখেছি তাদের মানবেতর জীবন। বস্তিতেও তাদের ভাড়া দিয়ে থাকতে হয়। সেখানে রান্নার আলাদা ব্যবস্থা থাকে না, বাথরুমের জন্য লাইন ধরতে হয়, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ। এসব ফ্ল্যাট স্বাস্থ্য সম্মত, উন্নত-আধুনিক সুবিধা সম্বলিত। আজকে ফ্ল্যাট পেয়ে বস্তির এ মানুষগুলো সুন্দর জীবন পাবে এটা ভালো লাগছে।

পর্যায়ক্রমে বস্তিবাসীদের জন্য আরো ভাড়াভিত্তিক ফ্ল্যাট করার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।

দেশের সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের কার্যক্রমের কথা তুলে ধরে টানা তিনবারের সরকার প্রধান বলেন, বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com