শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
করোনায় আরও ২৪১ জনের মৃত্যু, শনাক্ত ১০২৯৯ জন

করোনায় আরও ২৪১ জনের মৃত্যু, শনাক্ত ১০২৯৯ জন

নিজস্ব প্রতিবেদক:  দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৪১ জন প্রাণ হারিয়েছেন। নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ২৯৯ জন। আগের দিনের তুলনায় দেশে মৃত্যু কমলেও শনাক্ত রোগী বেড়েছে। আজ রবিবার (৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে চলতি মাসের ৫ তারিখ জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আগের ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৬৪ জন, যা একদিনে মৃতের হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ ছিল। পরে গত ৬ তারিখ জানানো হয়, ২৪ ঘণ্টায় ২৪৮ জনের মৃত্যুর খবর। আর ৭ তারিখ বলা হয়, ২৪ ঘণ্টায় ২৬১ জনের প্রাণহানির কথা। আজ স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হলো ২৪১ মৃত্যুর খবর।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ৪২ হাজার ৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৪ দশমিক ৫২ শতাংশ। আগের দিন নতুন রোগী শনাক্ত হয়েছিল ৮ হাজার ১৩৬ জন। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৬৫ শতাংশ।

এদিকে, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫। মোট মৃত্যু হয়েছে ২২ হাজার ৬৫২ জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৫ হাজার ৪৪৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬২৭ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com