শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৩ জনের কারাদণ্ড

গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৩ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে একজনকে ১০ মাসের এবং তিনজনকে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

এরমধ্যে উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের মোঃ শামসুল হকের ছেলে মোঃ সোহাগকে (৩২) ১০ মাস কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, মাওহা ইউনিয়নের বীরআহাম্মদপুর গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে মোঃ শওকত ফকিরকে (৬০) ৩ মাস কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা ও পৌর শহরের সতীষা মহল্লার মৃত হাসেমের ছেলে রবিকুল ইসলামকে (৩২) ৩ মাস কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে মঙ্গলবার ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম  গৌরীপুরে অভিযান চালায়। অভিযানে ৪ গ্রামে হেরোইন ও ২০০ গ্রাম গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সত্যতা নিশ্চিত করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com