বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

চালু হচ্ছে পর্যটন ও বিনোদন কেন্দ্র

চালু হচ্ছে পর্যটন ও বিনোদন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক: ধাপে ধাপে সব কিছুই খুলে দেওয়ার দিকে যাচ্ছে সরকার। গত ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করার পর এবার পর্যটন ও বিনোদন কেন্দ্র খোলার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

আগামী ১৯ আগস্ট থেকে মোট আসনের ৫০ ভাগ ব্যবহার করার শর্ত দিয়ে সকল পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার বিনোদনকেন্দ্র খোলার নির্দেশনা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব নির্দেশনা জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১৯ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিছু শর্ত সংযুক্ত করে এ নির্দেশনা দেওয়া হয়। যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক রেল ও নৌপথে সব গণপরিবহন চলাচল করতে পারবে।

পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র মোট আসনের ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে। তবে সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

যে কোনো প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি মানায় অবহেলা দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com