শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
দুই শর নিচে নামল প্রাণহানি

দুই শর নিচে নামল প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ হাজার ৮১০ জনে। এক দিনে নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৬৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জনে।

শুক্রবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ৫ আগস্ট জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আগের ২৪ ঘণ্টায় মারা যান ২৬৪ জন, যা একদিনে মৃতের হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ ছিল। পরে গত ৬ আগস্ট জানানো হয়, ২৪ ঘণ্টায় ২৪৮ জনের মৃত্যুর খবর।

স্বাস্থ্য অধিদপ্তরের ৭ আগস্টের দেওয়া তথ্যে ২৪ ঘণ্টায় ২৬১ জনের প্রাণহানির কথা বলা হয়। রবিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ২৪১ মৃত্যুর খবর। সোমবার (৯ আগস্ট) জানানো হয়, ২৪৫ মৃত্যুর খবর। মঙ্গলবার (১০ আগস্ট) জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে ২৬৪ জন মারা গেছেন। বুধবার (১১ আগস্ট) বলা হয়, দেশে করোনায় আক্রান্ত হয়ে ২৩৭ জন মারা যান।

গতকাল (১২ আগস্ট) করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ১০ হাজার ১২৬ জন এবং একই সময়ে মৃত্যু হয়েছিল ২১৫ জনের।

এদিকে, করোনা আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় কিছুটা কমেছে। শনিবার (৭ আগস্ট) নতুন রোগী শনাক্ত হয়েছিল ৮ হাজার ১৩৬ জন। রবিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১০ হাজার ২৯৯ জন আক্রান্তের খবর। সোমবার (৯ আগস্ট) জানানো হয়, ১১ হাজার ৪৬৩ জনের আক্রান্তের খবর। মঙ্গলবার (১০ আগস্ট) জানানো হয়, ১১ হাজার ১৬৪ জনের আক্রান্তের খবর। বুধবার (১১ আগস্ট) জানানো হয়, ১০ হাজার ৪২০ জন আক্রান্তের খবর।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com