বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
খুলনার পাইকগাছায় ৫ জুয়াড়ীকে আটক

খুলনার পাইকগাছায় ৫ জুয়াড়ীকে আটক

নিজস্ব প্রতিবেদক: খুলনার পাইকগাছায় চাঁদখালীর ইউনিয়নের দেবদুয়ার মালোপাড়ার মন্দিরের পাশ থেকে ৫ জুয়াড়ীকে আটক করে জেল-জরিমানা করা হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন ও তার সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে উপজেলার দেবদুয়ারের চিত্তরঞ্জন সরকারের পুত্র পবিত্র সরকার (৩৫), দেবেন্দ্রনাথ সরকারের পুত্র প্রশান্ত সরকার (৪২), মনোহর মল্লিকের পুত্র ধরম মল্লিক (৩২), বিল্লাল গাজীর ছেলে ইয়াসিন আরাফাত (১৮) ও অমূল্য মল্লিকের পুত্র সন্তোষ মল্লিক (৫৫) কে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেস্ট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জুয়া আইনে পবিত্র সরকার ও প্রশান্ত সরকারকে এক মাস করে জেল এবং ধরম মল্লিক, ইয়াসিন আরাফাত ও সন্তোষ মল্লিককে অর্থ দন্ড করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com