বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৫

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তায় দাঁড়িয়ে থাকা সিমেন্টবোঝাই ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় শনিবার রাতে পাঁচজন নিহত হয়েছে। উপজেলার বইলর বড়পুকুর এলাকায় এ ঘটনায় আহত হয়েছে আরো ৩০ জন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, সড়কের মধ্যে নষ্ট হয়ে যাওয়া ট্রাকটিকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত অবস্থায় বাকি দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। রাত সাড়ে ১০টার দিকে চলাচল স্বাভাবিক হয়। ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com