বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
টাঙ্গাইলে মদপানে অসুস্থ ৩ জনের মৃত্যু

টাঙ্গাইলে মদপানে অসুস্থ ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বিষাক্ত মদপানে তিন তরুণের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পাঁচ এলাসিন গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, মোহাম্মদ নাসির মিয়া (২২), মোহাম্মদ পারভেজ মিয়া (৩৪) ও মোহাম্মদ আক্কাস মিয়া (২৩)। তাদের সবার বাড়ি ওই গ্রামে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিন বন্ধু মিলে নাসিরের মনোহরী দোকানে বসে মদপান করে। এ সময় মদের বিষক্রিয়ায় তিনজনই অচেতন হয়ে গেলে স্থানীয়রা স্বজনদের খবর দেয়। স্বজনরা এসে তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসির এবং পারভেজকে  মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসারত অবস্থায় রাত দেড়টার দিকে আক্কাসও মারা যায়।

এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, রাতে তিন বন্ধু মদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় খোঁজখবর নেওয়া হচ্ছে।  বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com