ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

৩৬তম বিসিএসে নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

৩৬তম বিসিএস পরীক্ষা ২০১৫ এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। আজ শনিবার থেকে এই স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়ে তা চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। এই স্বাস্থ্য পরীক্ষা হবে: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ঢাকা, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা; জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, শের-ই-বাংলানগর, ঢাকা; শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, শের-ই-বাংলানগর, ঢাকা; জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল ঢাকা। সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে। এ বিষয়ে আলাদাভাবে বিজ্ঞাপিত প্রার্থীদের নামে পর্যায়ক্রমে ডাকযোগে পত্র দেওয়া হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ১ - ২ ৭ ১ ১ - ০ ০ ০ ০ - ২ ৬ ৮ ১ এই কোড নম্বরে ট্রেজারি চালান মারফত ৫০ টাকা ফি জমা দিতে হবে বলে তথ্য বিবরণীতে বলা হয়েছে।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

৩৬তম বিসিএসে নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০১৮

featured Image
৩৬তম বিসিএস পরীক্ষা ২০১৫ এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। আজ শনিবার থেকে এই স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়ে তা চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। এই স্বাস্থ্য পরীক্ষা হবে: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ঢাকা, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা; জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, শের-ই-বাংলানগর, ঢাকা; শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, শের-ই-বাংলানগর, ঢাকা; জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল ঢাকা। সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে। এ বিষয়ে আলাদাভাবে বিজ্ঞাপিত প্রার্থীদের নামে পর্যায়ক্রমে ডাকযোগে পত্র দেওয়া হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ১ - ২ ৭ ১ ১ - ০ ০ ০ ০ - ২ ৬ ৮ ১ এই কোড নম্বরে ট্রেজারি চালান মারফত ৫০ টাকা ফি জমা দিতে হবে বলে তথ্য বিবরণীতে বলা হয়েছে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত