বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
মদনে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

মদনে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় নিজ বসতঘর থেকে শরিফা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ আগস্ট) সকালে সদর উপজেলার মদনপুর ইউনিয়নের কাংসা গুচ্ছগ্রাম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শরিফা আক্তার কাংসা গ্রামের রিপন মিয়ার স্ত্রী। তিনি এক মেয়ে ও এক ছেলের জননী। তার স্বামী রিপন মিয়া প্রায় তিন বছর আগে থেকেই মালয়েশিয়ায় থেকে কাজ করেন। তার ৭ বছরের এক ছেলে রিফাত নেত্রকোনা সদরের একটি মাদ্রাসায় পড়াশোনা করার সুবাদে সেখানেই থাকে।

নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে নিজ বসত ঘরে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ে। শনিবার ভোর রাতে নিহতের মেয়ে সাদিয়া (১৩) তার মায়ের গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

তিনি আরো জানান, ময়মনসিংহ থেকে সিআইডির বিশেষ টিম এসে প্রাথমিক তদন্ত রিপোর্ট তৈরী করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে ঘটনার কারন জানতে পারেনি পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com