বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
বগুড়া শিবগঞ্জে মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

বগুড়া শিবগঞ্জে মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই ছাত্রীর বাবা দুই যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। মামলায় আসামী করা হয়েছে উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের আলাদীপুর পশ্চিম পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে দুলাল ইসলাম (২৫) ও একই গ্রামের আলম মিয়ার ছেলে মিনহাজুল মিয়া (২৪)কে।

পুলিশ জানায়,উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রামের বাসিন্দা ওই মেয়ে আলাদীপুর পশ্চিমপাড়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী (১৩)। সে ওই মাদ্রাসায় আবাসিকে থেকে পড়াশুনা করে। গত শুক্রবার রাত ৮টার দিকে ওই ছাত্রী মাদ্রাসা থেকে পাশেই তার নানীর বাড়ি আলাদীপুর পূর্বপাড়ায় যাবার সময় ওই দুই যুবক তার পথরোধ করে তাকে কাঁধে তুলে পাশের কলাবাগানে নিয়ে গিয়ে উপযুপরি ধর্ষণ করে। পরে পাশের ইটভাটায় মেয়েটিকে ফেলে রেখে পালিয়ে যায়। এসময় মেয়েটি একাই পায়ে হেঁটে বগুড়া-জয়পুরহাট মহাসড়কে এলে টহল পুলিশ রাত সাড়ে ১১ টায় দিকে তাকে উদ্ধার করে। এ ঘটনায় শনিবার সকালে মেয়েটির বাবা বাদি হয়ে দুই জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা নেওয়া হয়েছে। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য পুলিশি আভিযান চালানো হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com