ঢাকা    শুক্রবার, ১২ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার নবাগত ওসির সাথে গ্রাম পুলিশ সদস্যদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি)শাহ কামাল আকন্দ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন। সোমবার দুপুরে থানা চত্বরে প্যারেড শেষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়‌।
মতবিনিময় সভায় গ্রাম পুলিশদের উদ্দেশ্যে ওসি বলেন, মাদকের ডিলার, বিক্রেতা, সেবনকারী ও ওয়ারেন্টভূক্ত আসামিদের জরুরিভাবে গ্রেফতার করতে হবে। এজন্য তিনি গ্রাম পুলিশসহ সবার সহযোগিতা চান। গ্রাম পুলিশরা তাকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
নিজ নিজ এলাকা অসামাজিক কার্যকলাপ দূর করতে পুলিশকে খবর দেওয়ার আহবান জানিয়ে ওসি শাহ কামাল আকন্দ বলেন, কোন অপরিচিত লোক এলাকায় দেখা গেলে থানায় খবর দিতে হবে। দিনে ও রাতে গ্রামে পাহারা দিতে হবে। সমগ্র ইউনিয়ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্ব পালন করবে। সপ্তাহে অন্তত দুই দিন ও দুই রাত মহল্লাদারের কার্যক্রম আকস্মিকভাবে পরির্দশন করবে এবং মহল্লাদারকে তার কর্তব্য পালন সম্পর্কে সজাগ করবে। কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে কোন অপরাধ সংঘটিত হওয়ার কোন খবর পেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এবং থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জকে তা জানাতে হবে। এসময় তিনি অপরাধ নিয়ন্ত্রণে গ্রাম পুলিশ কে পুরুস্কৃত করার আশ্বাস প্রদান করেন

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ১২ জুন ২০২৬

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার নবাগত ওসির সাথে গ্রাম পুলিশ সদস্যদের সাথে মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২১

featured Image
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি)শাহ কামাল আকন্দ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন। সোমবার দুপুরে থানা চত্বরে প্যারেড শেষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়‌।
মতবিনিময় সভায় গ্রাম পুলিশদের উদ্দেশ্যে ওসি বলেন, মাদকের ডিলার, বিক্রেতা, সেবনকারী ও ওয়ারেন্টভূক্ত আসামিদের জরুরিভাবে গ্রেফতার করতে হবে। এজন্য তিনি গ্রাম পুলিশসহ সবার সহযোগিতা চান। গ্রাম পুলিশরা তাকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
নিজ নিজ এলাকা অসামাজিক কার্যকলাপ দূর করতে পুলিশকে খবর দেওয়ার আহবান জানিয়ে ওসি শাহ কামাল আকন্দ বলেন, কোন অপরিচিত লোক এলাকায় দেখা গেলে থানায় খবর দিতে হবে। দিনে ও রাতে গ্রামে পাহারা দিতে হবে। সমগ্র ইউনিয়ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্ব পালন করবে। সপ্তাহে অন্তত দুই দিন ও দুই রাত মহল্লাদারের কার্যক্রম আকস্মিকভাবে পরির্দশন করবে এবং মহল্লাদারকে তার কর্তব্য পালন সম্পর্কে সজাগ করবে। কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে কোন অপরাধ সংঘটিত হওয়ার কোন খবর পেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এবং থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জকে তা জানাতে হবে। এসময় তিনি অপরাধ নিয়ন্ত্রণে গ্রাম পুলিশ কে পুরুস্কৃত করার আশ্বাস প্রদান করেন

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত