বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
ট্রাকচাপায় প্রাণ গেল অটোভ্যানের চালকসহ ৩ জনের

ট্রাকচাপায় প্রাণ গেল অটোভ্যানের চালকসহ ৩ জনের

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন।

আজ বুধবার (২৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধু সেতু-হাটিকুমরুল গোলচত্বর মহাসড়কের পাঁচলিয়া ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাঁচলিয়া গ্রামের মৃত ফুলচাঁদের ছেলে হায়দার আলী (৫০), একই গ্রামের মৃত মোতাহের হোসেনের ছেলে ভ্যানচালক খোদা বক্স (৩০) ও কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের শাহাদত হোসেন (৫৫)।

স্থানীয় সূত্র জানায়, সকালে দুইজন যাত্রী নিয়ে পাঁচলিয়া এলাকার ফুটওভার ব্রিজের নিচ দিয়ে মহাসড়ক পার হচ্ছিল একটি ব্যাটারিচালিত অটোভ্যান। এ সময় রাজশাহীগামী রডবোঝাই একটি ট্রাক অটোভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক ও দুই যাত্রী নিহত যান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেক মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তা শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com