বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
পটুয়াখালীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

পটুয়াখালীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকায় বাসায় ঢুকে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে (১৪) শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযুক্ত বখাটে আল আমিন পারভেজ (২১) কে গ্রেফতার করেছে পুলিশ। ওইদিন রাতেই ওই ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুর রহমান মামলার বরাত দিয়ে জানান, নির্যাতনের স্বীকার কিশোরী রজপাড়া দ্বীন ই এলাহী দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।

মাদ্রাসায় আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে বখাটে পারভেজ তাকে উত্তক্ত করতো। ঘটনার দিন বাবা-মায়ের অনুপস্থিতে নাচনাপাড়া গ্রামের নিজ বাসায় একাই ছিলেন ।

গত বৃহস্পতিবার (২৬আগষ্ট) বেলা ১১টার একই এলাকার আব্দুল বারেক হাওলাদারের ছেলে আল আমিন পারভেজ (২১) ওই ছাত্রীর বাসায় গিয়ে পানি খেতে চায়।

এসময় ছাত্রীটি পানি আনার জন্য ঘরে ঢুকলে বাসায় কেউ না থাকার সুযোগে সে ঘরে ঢুকে তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করে। এসময় তার ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পারভেজ সটকে পড়ো।

খবর পেয়ে ছাত্রীর বাবা-মা বাসায় এসে মেয়ের কাছ থেকে তার সর্বনাশের বিষয়টি শুনে থানায় খবর দেন। এর দুই মাস আগেও বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে পারভেজ ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আল আমিন পারভেজকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং ভিকটিমকে উদ্ধার করেন। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

শুক্রবার সকালে ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অভিযুক্তকে আদালতে প্রেরন করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com