শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে টালবাহানা করবেন না: মান্না

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে টালবাহানা করবেন না: মান্না

নিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার অবিভাবকদের সাথে তামাসা করছেন। জনগণের সাথে নিয়ে এই সরকারকে ক্ষমতা থেকে নামতে হবে।

আজ শনিবার সকাল সাড়ে নয়টায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও ছাত্র শিক্ষকদের টাকা প্রদানের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। এতে যোগ দিয়ে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেছেন।

সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়ার সভাপত্বিতে কর্মসূচিতে বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, বিএনপির যুগ্ন মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, এজিএস নাজিমুদ্দিন আলম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিকল্প ধারার সভাপতি অধ্যাপক নুরুল আমিন বেপারী, সাংবাদিক নেতা এম. আব্দুল্লাহ কাদের গনি চৌধুরী, সৈয়দ জয়নাল আবেদিন মেসবাহ, কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ ফারুক,  বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ইসতিয়াক আজিজ উলফাত, সাদেক খান, মৎজীবী দলের সম্পাদক আবদুর রহিম, শিক্ষক নেতা মাওলানা দেলোয়ার হোসেন, মোঃ জাকির হোসেন, অধ্যক্ষ আবদুর রহমান, অধ্যাপক আবদুল আউয়াল, অধ্যাপক কাজী মাঈনুদ্দীন, অধ্যক্ষ সেলিম মিয়া, হারুনর রশীদ গাজী, প্রকৌশলী সাখাওয়াৎ হোসেন, আজিজুল হক রাজা, রকিবুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে মাহমুদুর রহমান মান্না বলেছেন, “সরকার গণটিকার নামে প্রহসন করছেন। একদিন দলীয় লোকদের কয়েকজনকে টিকা দিয়ে জনগণের সাথে প্রতারণা করছে।”

সাংবাদিক নেতা শওকত মাহমুদ বলেন, ” সরকার চায় না করোনা দূর হোক। করোনা বিদায় করতে হলে সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। জনগণের সাথে নিয়ে আমরা সরকারকে বিদায় করার চূড়ান্ত কর্মসূচি দিতে বাধ্য হবো৷ আপনারা সকলে সেই কর্মসূচিতে অংশ নিয়ে সরকারের পতন ঘটাতে হবে।”

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন, ” সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য প্রমাণ করে যে সরকার ইচ্ছা করেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। কাদের সাহেবের গতকালের বক্তব্যে সুস্পষ্ট বোঝা যায় সরকার শিক্ষাপ্রতিষ্ঠান সহসাই খুলছে না।”

তিনি বলেন, “৩১ আগস্টের মধ্যে ছাত্র-ছাত্রীদের টাকা দিয়ে ১লা সেপ্টেম্বর এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া না হলে ছাত্র-শিক্ষক-অভিভাবক ফোরামের পক্ষ থেকে আরোও কঠিন কর্মসূচি দেওয়া হবে।”

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com