বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
শেরপুরে ছিনতাই চক্রের তিন মহিলা সদস্য আটক

শেরপুরে ছিনতাই চক্রের তিন মহিলা সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের শ্রীবরদীতে ছিনতাই চক্রের তিন মহিলা সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর শ্রীবরদী এলাকা থেকে এলাকাবাসী আটক করে তাদেরকে পুলিশে সোপর্দ করে। তারা হলো, জামালপুরের ইসলামপুর উপজেলার হারগিলা তাত্তাপাড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী কল্পনা (১৮), রাসেল মিয়ার স্ত্রী নিপা (২২) ও একই গ্রামের বিপুল মিয়ার স্ত্রী মইচমতি (২২)।

এলাকাবাসী জানায়, শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের নবীনপুর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী শান্তি (১৮) ও ছিনতাইকারী সদস্যরা একই অটোরিকশা দিয়ে বকশীগঞ্জ যাচ্ছিল। এ সময় ছিনতাইকারী চক্রের মহিলা সদস্যরা কৌশলে শান্তির ভ্যানেটি ব্যাগের চেইন খোলে টাকা হাতিয়ে নেয়। পরে পথিমধ্যে উত্তর শ্রীবরদী এলাকায় ওই তিন মহিলা নেমে গেলে শান্তির সন্দেহ হয়। শান্তি ভ্যানেটি ব্যাগের চেইন খোলা দেখে চিৎকার দিলে ছিনতাইকারী চক্রের সদস্যরা দৌড় দেয়। পরে এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল হাসিম বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com