বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
যশোরে জাল টাকার নোটসহ নারী ব‍্যবসায়ী আটক

যশোরে জাল টাকার নোটসহ নারী ব‍্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধিঃ
যশোর শহরতলীর শেখহাটি ভৈরব নদীর তীরে তসলিমের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমানের জাল টাকার নোটসহ হালিমা বেগম (৩৭ ) নামে একজন নারীকে আটক করেছে, যশোর সদর ফাঁড়ির পুলিশ সদস্যরা। আটককৃত ওই নারী তসলিমের বাড়ির ভাড়াটিয়া বলে জানা যায়। ওই নারী একই জেলার বাঘারপাড়া উপজেলার বেতালপাড়া এলাকার শওকত আলীর স্ত্রী। দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যশোরের বিভিন্ন এলাকায় বাসা বাড়ি ভাড়া নিয়ে জাল টাকার রমরমা ব্যবসা করতো বলে জানিয়েছে পুলিশ।

খুলনা বিভাগের অন‍্যতম জেলা  যশোর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে. যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কেএম শফিকুল আলম চৌধুরীর, নেতৃত্বে সেখানে একদল পুলিশ সদস্যরা অভিযান চালায়। শেখহাটি তসলিমার বাড়িতে অভিযান চালিয়ে হালিমা নামে ওই নারীকে ৪৫ হাজার টাকার জাল নোট সহ তাকে আটক করা হয়। আটককৃত ওই নারীর বিরুদ্ধে অর্থ জালিয়াতির মামলা দিয়ে তাকে আদালতে হস্তান্তর করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com