বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসায় ঝিনাইদহে গ্রেফতার ৪

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসায় ঝিনাইদহে গ্রেফতার ৪

ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসায় নারীসহ ৪ জনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাটিলা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- নড়াইলের কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের কিসমত মোল্লা’র ছেলে রাজু কিসমত মোল্লা (৩০), রাজু মোল্লা স্ত্রী রাজু ফাতেমা মোল্লা (২৭), ওমর মোল্লার স্ত্রী নাজমা মোল্লা (৩৫) ও তার মেয়ে আছিয়া (৮)।

খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মাটিলা সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার খবরে অভিযান চালানো হয়। এ সময় মাটিলা গ্রামের মাঠ থেকে নারী ও শিশুসহ ওই ৪জনকে আটক করা হয়।

পরে তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com