ঢাকা    বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

আর মিডিয়ার কোনো মেয়েকে বিয়ে নয় : অপু

অনলাইন ডেস্ক | ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমা থেকে শুরু করে নিজের ব্যক্তি জীবন; সবকিছু নিয়েই বর্তমানে বেশ আলোচনায় রয়েছেন। দ্বিতীয় বিয়ে করেছেন বলে নিজেই জানিয়েছেন ফেসবুকে। তবে দ্বিতীয় বা তৃতীয় বিয়ে এ নিয়ে বিতর্ক রয়েছে। ডিভোর্স হয়ে গেলেও সাবেক স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে দাবি করতেন মাহি। সেই অপু এবার তার প্রাক্তন সঙ্গীকে নতুন দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানালেন। তবে খানিকটা চাপা ক্ষোভও প্রকাশ পেলো অপুর। তিনি মাহিকে বিশ্বাস করে তার মর্যাদা পাননি। অপুর ধারণা, মিডিয়ার মেয়েরা আর অন্য সব মেয়েদের মতো নয়। একটু জটিল। তিনি গণমাধ্যমে বলেন, ‘আর কখনো মিডিয়ার মেয়ে বিয়ে করবো না। বাবা-মায়ের পছন্দে বিয়ে করবো।’ তিনি এর আগে আজ ১৩ সেপ্টেম্বর সকালে বলেন, ‘আমি রাকিবকে আগে থেকেই চিনি। মাহি আমার সঙ্গে তার বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। তার এক ছেলে ও এক মেয়ে আছে আমি জানি। সে আমাদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতেও গিয়েছে।’ সমালোচনা হচ্ছে রাকিবের সঙ্গে সম্পর্কের হাত ধরেই নাকি মাহির সঙ্গে আপনার বিচ্ছেদ। এটা কতটুকু সত্যি? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘এটা মিথ্যে। আমি খুব সাধারণ মানুষ ভাই। সাধারণভাবেই জীবন-যাপন করতে চাই। আমার পরিবারের মান সম্মান অনেক বড়। যেটা হয়ে গেছে তা নিয়ে কথা বলতে মান সম্মানে আঘাত আনতে চাই না। এ ব্যাপারে আমি আর কথা বলতে আগ্রহী নই।’ এর আগে ২০১৬ সালের ২৫ মে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে প্রথম বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। চলতি বছরের ২৪ মে তাদের পঞ্চম বিবাহ বার্ষিকীর আগমুহূর্তে মাহি জানান, একসঙ্গে থাকছেন না আর তারা। প্রথম স্বামী অপু জানান তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে। তারও আগে ২০১৫ সালের ১৫ মে কাজী মো. সালাউদ্দিন ম্যারেজ রেজিস্ট্রারের মাধ্যমে শাওন নামে একজনকে বিয়ে করেন মাহি। ২০১৬ সালে অপুকে বিয়ের পর শাওনের সঙ্গে বিয়ের বিষয়টি আলোচনায় আসে। শাওনের সঙ্গে মাহির ছবিও ফাঁস হয়। তখন মাহি সাইবার ক্রাইমে মামলা করেন। তবে সেই মামলার প্রতিবেদনে শাওনের সঙ্গে মাহির বিয়ের প্রমাণ পাওয়া যায়।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

আর মিডিয়ার কোনো মেয়েকে বিয়ে নয় : অপু

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২১

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত