শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
সারা দেশে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ

সারা দেশে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন এলাকা থেকে মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা না পাওয়ার খবর আসছে। গ্রাহকদের কাছ থেকে এমন তথ্য পাওয়া যাচ্ছে। ফলে বিপাকে পড়তে হচ্ছে তাদের। সংশ্লিষ্টরা বলছেন, কারিগরি ত্রুটির কারণে এমন অবস্থা তৈরি হতে পারে। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার আজ শুক্রবার সকালে বলেন, ‘আমি সকালে জানতে পেরেছি, আমাদের থ্রিজি এবং ফোরজি ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে। এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরকে নির্দেশনা দিয়েছি বিষয়টি খতিয়ে দেখার জন্য। তারা এরই মধ্যে বিঘ্নিত হওয়ার কারণ চিহ্নিত করতে পেরেছে। আশা করছি, শিগশিরই ইন্টারনেট সেবা স্বাভাবিক হবে।’

অপারেটর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোর ৫টা থেকে মুঠোফোনে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এ অচলাবস্থা দ্রুতই কেটে যাবে। বিষয়টি সমাধানে কাজ করছে কর্তৃপক্ষ। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বক্তব্য পাওয়া যায়নি। রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী সাজিদ হোসেন বলেন, ‘আমি বহুবার ফোন রিস্টার্ট দিয়েছি, কিন্তু হচ্ছে না। ফেসবুক মেসেঞ্জারে ‘নো ইন্টারনেট কানেকশন’ লেখা দেখাচ্ছে। প্রথমে ভেবেছিলাম এ সমস্যা শুধু আমার। কিন্তু, পরে দেখি সবারই একই অবস্থা।’ শ্যামলীর বাসিন্দা মানিক মিয়া বলেন, ‘আমি সকাল ৬টা থেকে ইন্টারনেট কানেকশন পাচ্ছি না। প্রথমে ভেবেছিলাম আমার একার সমস্যা। পরে কয়েকজনকে ফোন করার পর দেখলাম, অনেকের সমস্যা। এর মধ্যে একজন জানালেন, থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রয়েছে। তবে আপনি চাইলে টুজি সেবা চালু করে ইন্টারনেট সংযোগ পেতে পারেন।’ জানা গেছে, গতকাল বুধবার প্রথমে কুমিল্লায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। এর পর আরও পাঁচটি জেলায় ধাপে ধাপে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এর পর আজ ভোর থেকে সারাদেশের বিভিন্ন স্থান থেকে ইন্টারনেট সেবা বন্ধ থাকার কথা জানান ব্যবহারকারীরা। দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রায় সাড়ে ১১ কোটি আর ব্রন্ডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১ কোটির কিছু বেশি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com