বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
বাউফলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বাউফলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফল উপজেলায় লাকি আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধায় উপজেলার পৌরশহরের ৭নং ওয়ার্ডের একটি বসত ঘর থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। লাকি আক্তার পৌর শহরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মেহেদি হাসান তোহার স্ত্রী। তাদের পরিবারে মাহিন ইসলাম নামে দের বছরের ছেলে সন্তান রয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, বাউফল সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লিটন প্যাদার মেয়ে লাকি আক্তার (২০) এর সঙ্গে তিন বছর আগে মেহেদী হাসান তোহার বিয়ে হয়। বিয়ের কিছু দিন না যেতেই স্বামী স্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এরই মধ্যে তাদের পরিবারের আসে মাহিন ইসলাম। ঢাকার একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করার সুবাধে মেহেদি হাসান তোহা স্ত্রী সন্তানের কোন প্রকার ভরন পোষন দেওয়া তো দুরের কথা খোঁজ খবর পর্যন্ত নিতেন না। এরপর লাকির বাবা মেয়েকে ভিন্ন ঘর ভাড়া করে রেখে ভরণ পোষন দিতে থাকেন। সম্প্রতী লাকি আক্তার স্বামী তোহাকে প্রধান আসামী করে পটুয়াখালী বিজ্ঞসিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা সংক্রান্ত বিষয় নিয়ে রোববার সন্ধায় তোহার সঙ্গে মুঠোফোনে স্ত্রী লাকি আক্তারের বাকবিতন্ডা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com