সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
অডিটরের বাসা থেকে ৯২ লাখ টাকা উদ্ধার

অডিটরের বাসা থেকে ৯২ লাখ টাকা উদ্ধার

গ্রেপ্তারকৃত অডিটর মো. সৈয়দুজ্জামান এবং উদ্ধারকৃত টাকা

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ কালেক্টরেট ভূমি অধিগ্রহণের আত্মসাতকৃত পাঁচ কোটি টাকার মধ্যে ৯২ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত দল। টাকা আত্মসাতের ঘটনায় গ্রেপ্তারকৃত ট্রেজারির জুনিয়র অডিটর মো. সৈয়দুজ্জামানের বাসা থেকে ৯২ লাখ টাকা উদ্ধার করা হয়। কিশোরগঞ্জ সদর উপজেলার কাতিয়ারচর গ্রামে তার বাড়িতে এই অভিযান পরিচালনা করে দুদক। দুদক ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাত ১টার দিকে শহরের হারুয়া-কাতিয়ারচর এলাকার সৈয়দুজ্জামানের বাসা থেকে এ টাকা উদ্ধার করা হয়। আসামি সৈয়দুজ্জামান আত্মসাৎকৃত টাকার একটি অংশ পেয়েছিলেন। বিষয়টি তিন দিনের রিমান্ডে থাকা অবস্থায় তিনি স্বীকার করেন ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার ভিত্তিতে রাতে সৈয়দুজ্জামানের বাসায় অভিযান চালিয়ে আত্মসাৎকৃত ওই টাকা উদ্ধার করা হয়। এ সময় বাড়ির টিনের চালার মাচা থেকে প্যাকেট করা অবস্থায় টাকাগুলো পাওয়া যায়। তবে এ অভিযানে কাউকে আটক করা হয়নি।

উল্লেখ্য, কালেক্টরেটে ভূমি অধিগ্রহণের পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলামকে গত ১৭ জানুয়ারি পিরোজপুর জেলা সদর থেকে গ্রেফতার করে দুদকের একটি দল। পরে গত ২৯ জানুয়ারি সেতাফুল ইসলামকে পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে তিনি টাকা আত্মসাতের কথা স্বীকার করেন। পরে এর সাথে জড়িত সন্দেহে জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের অডিটর সৈয়দুজ্জামান ও পিয়ন দুলাল মিয়াকে গ্রেফতার করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com