মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মিছিলে যৌন হয়রানির ঘটনায় বাবার মামলা

মিছিলে যৌন হয়রানির ঘটনায় বাবার মামলা

৭ মার্চ বাংলামোটরে এক কলেজছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় তার বাবা রমনা থানায় মামলা করেছেন। গত বুধবার নিপীড়নের শিকার ওই কলেজছাত্রীর ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আলোচনায় আসে ঘটনাটি। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় মামলা হয়েছে।

জানা যায়, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা ছিল। এতে দলটির বিভিন্ন ওয়ার্ড শাখা এবং ছাত্রলীগ, যুবলীগের মত সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ঢাকার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে ওই জনসভায় যোগ দেন। বাংলামোটরে এরকম একটি মিছিলের মধ্যে পড়ে একদল যুবকের হাতে যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা এক তরুণী তার ফেইসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়। পরে বিভিন্ন মহল থেকে বিষয়টির নিন্দা আসে।

এ বিষয়ে রমনা থানার ওসি মাইনুল ইসলাম আজ শুক্রবার সকালে সাংবাদিকদের বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা ওই মামলায় অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি।

ওসি আরো জানান, পুলিশ ইতোমধ্যে ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে তার বক্তব্য রেকর্ড করেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com