বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
স্ত্রী ও শিশু পুত্রকে গলাকেটে হত্যা, আটক স্বামী

স্ত্রী ও শিশু পুত্রকে গলাকেটে হত্যা, আটক স্বামী

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর সদর উপজেলায় বাড়ি থেকে এক গৃহবধূ ও সন্তানের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রবিবার (১২ ডিসেম্বর) দিনগত ৩টার দিকে চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর নাম রেশমি আক্তার ও তার ছেলে মো. সালমান (১৩ মাস)।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে নরসিংদী শহরের দত্তপাড়া এলাকার রেশমি আক্তারের সঙ্গে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার সাইফুল্লার ছেলে ফখরুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীকে নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়া বিবাদ লেগে থাকতো স্ত্রী রেশমি আক্তারের।

বিয়ের পর চাকরি না থাকায় ছেলে মাদকাসক্ত হয়ে পড়ে এমন অভিযোগে ছেলে ফখরুলকে রিহ্যাবে দেয় তার বাবা-মা। পরে স্ত্রীর আবদারে তাকে রিহ্যাব থেকে বাড়িতে নিয়ে আসে। এদিকে পারিবারিক কলহের জের ধরে রবিবার (১৩ ডিসেম্বর) দিনগত রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় ফখরুলের স্বজন ও এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com