শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মোদি সরকারের কারণে আশঙ্কা ও আতঙ্কে দিন কাটছে : সোনিয়া

মোদি সরকারের কারণে আশঙ্কা ও আতঙ্কে দিন কাটছে : সোনিয়া

ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শুক্রবার ইন্ডিয়া টুডে আয়োজিত এক অনুষ্ঠানের বক্তব্যে বিজেপিশাসিত এনডিএ সরকারের নানা দোষ তুলে ধরেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

সোনিয়া বলেন, ‘ভারতের বিরোধী দলগুলোকে সবসময় একটা আতঙ্কের মধ্যে রাখছে মোদি সরকার। বিজেপির আমলে ভারতের সংসদে কিংবা রাজপথে কোথাও বাক স্বাধীনতা নেই। সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোরই শুধু নয়, সাধারণ মানুষেরও মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণকরছে মোদি সরকার।’

নয়াদিল্লির ওই মঞ্চ থেকে কংগ্রেসের সাবেক চেয়ারপারসন জানান, ‘পরিকল্পিত সম্মানহানির শিকার হচ্ছে আমাদের দেশ, সমাজ ও স্বাধীনতা। প্রতিনিয়ত আঘাত হানা হচ্ছে আমাদের স্বাধীনতার ওপর।’ সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ের মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা আক্রমণ করেন সোনিয়া। অনন্ত কুমার মন্তব্য করেছিলেন, ‘আমরা (বিজেপি) এখানে স্থায়ী হতে এসেছি এবং সংবিধান পরিবর্তন করা আমাদের উদ্দেশ্য।’

বিরোধীদের বিরুদ্ধে শাসক দলের আচরণ নিয়ে ক্ষুব্ধ সোনিয়া বলেন, ‘আশঙ্কা ও আতঙ্কে দিন কাটছে। বিরোধী কণ্ঠস্বর রোধ করার চেষ্টা চলছে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com