সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফের কমল বুস্টার ডোজ প্রয়োগের ন্যূনতম বয়স

ফের কমল বুস্টার ডোজ প্রয়োগের ন্যূনতম বয়স

নিজস্ব প্রতিবেদক: শুরুতে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে বয়স ৬০ এর বেশি নির্ধারণ করেছিল সরকার। এরপর তা কমিয়ে ৫০ বছর করা হয়। এবার আরও এক ধাপ কমল এই বয়সের সংখ্যা। এখন থেকে করোনার বুস্টার ডোজের ন্যূনতম বয়স ৪০ বছর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়াম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। দেশে করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বুস্টার ডোজে খুব বেশি সাড়া না পাওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা এখন পর্যন্ত ৫০ বছর পর্যন্ত বুস্টার ডোজ দিচ্ছি। কিন্তু খুব বেশি পরিমাণ সাড়া পাচ্ছি না। খুবই কম সংখ্যক মানুষ বুস্টার ডোজ নিয়েছে। তাই এখন থেকে ৪০ বছরেও বুস্টার ডোজ পাবে।

তিনি আরও বলেন, করোনার টিকা দেওয়ায় দেশে মৃত্যুর হার কম। গত এক মাসে দেওয়া হয়ছে ৩ কোটি ৪০ লাখ টিকা। এখন পর্যন্ত ১৫ কোটি ৭০ লাখ টিকা দেওয়া হয়েছে, আমাদের হাতে মজুদ রয়েছে ৯ কোটি টিকা।

উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে করোনার টিকাদানের নিয়মিত কেন্দ্রগুলোতে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। প্রথমে কেবল ষাটোর্ধ্ব নাগরিক ও সম্মুখসারির কর্মীদের এটি দেওয়া হয়। তবে যাদের দ্বিতীয় ডোজ গ্রহণের ছয় মাস পার হয়ে গেছে শুধু তারাই বুস্টার ভোজ গ্রহণ করতে পারছেন। এ জন্য নতুন করে নিবন্ধনের প্রয়োজন হচ্ছে না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com