শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
একুশে বইমেলা এবার ১৪ দিন

একুশে বইমেলা এবার ১৪ দিন

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি শেষ হবে অমর একুশে বইমেলা। বইমেলা আয়োজনে প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন পাওয়া গেছে এই ১৪ দিনের।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

তিনি জানান, অমর একুশে বইমেলার সময় বাড়ছে না। মেলা উদ্বোধন হবে ১৫ ফেব্রুয়ারি। বরাবরের মতো এবারও ওই দিন সকালে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজনের ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তরের সম্মতি পাওয়া গেছে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ১৫ ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধনের ব্যাপারে সম্মতি দিয়েছেন। বইমেলা ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠানের ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন পাওয়া গেছে।

অমর একুশে বইমেলা প্রতিবছর ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছর করোনা ভাইরাস সংক্রমণের কারণে মেলা দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।

এরপর গত ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমির সঙ্গে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বৈঠকে অমর একু‌শে বইমেলা ১৫ ফেব্রুয়া‌রি থেকে ১৭ মার্চ পর্যন্ত আ‌য়োজনের প্রস্তাব গ্রহণ ক‌রা হয়। এই প্রস্তাব সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদনের জন্য পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে বইমেলা ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠানের ব্যাপারে প্রধানমন্ত্রীর সম্মতি মিলেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com