শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ আবারো বাড়ল জ্বালানি তেলের দাম ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, তাণ্ডব চালাতে পারে যেসব অঞ্চলে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলকে নিয়ে নতুন হুঁশিয়ারি ইরানের নরসিংদী হাজীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা বাড়ী নির্মাণ করে জমি দখল বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নরসিংদীতে অপারেশন থিয়েটারে গর্ভবতী নারীর সঙ্গে চিকিৎসকের অশালীন আচরণ: প্রতিবাদে নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
না বলা কথাগুলো এবার বলবেন ওবামা

না বলা কথাগুলো এবার বলবেন ওবামা

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বিনোদন সংস্থা নেটফ্লিক্সের সঙ্গে ‘প্রেসিডেন্ট আমলের বলা না বলা কথা’র ঝুড়ি নিয়ে নতুন একটি ধারাবাহিক করার ব্যাপারে আলোচনা করেছেন ওবামা। এতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় তার বহু না বলা কথা জানিয়ে দেবেন ওবামা।

নতুন অনুষ্ঠানে ক্যামেরার সামনে সঞ্চালক হিসেবে দেখা যেতে পারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্টদের উদ্ধৃতি দিয়ে তারা জানিয়েছেন ‘প্রোডাকশন পার্টনারশিপ’ নিয়ে এখনও চুক্তিটি চূড়ান্ত হয়নি। এটা চূড়ান্ত হলে ওবামার পাশাপাশি তার স্ত্রী মিশেলও এ ধারাবাহিকে যুক্ত হবেন।

মূলত যুক্তরাষ্ট্রের গল্পই তুলে ধরা হবে সেখানে। ওবামার প্রেসিডেন্ট আমলের মজার মজার অভিজ্ঞতাসহ কিছু গোপনীয় বিষয়ও থাকবে। আর শেষপর্যন্ত যদি মিশেল ওবামাও অনুষ্ঠানে থাকেন, সেক্ষেত্রে হোয়াইট হাউসের অন্দরমহলের খুঁটিনাটিসহ মার্কিনিদের খাদ্যাভ্যাসের পুষ্টিমান নিয়ে কথা বলবেন তিনি।

ওবামা কিংবা নেটফ্লিক্স কারও পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

সূত্র : সিএনএন

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com