বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
শামির আগে ব্যবসায়ী বাবুকে পালিয়ে বিয়ে করেন হাসিন

শামির আগে ব্যবসায়ী বাবুকে পালিয়ে বিয়ে করেন হাসিন

ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে ভালোবেসে বিয়ে করেছিলেন কলকাতার মডেল হাসিন জাহান। তবে এটি তার প্রথম ভালোবাসা ও বিয়ে নয়। এর আগে শেখ সাইফুদ্দিন বাবু নামে এক ব্যবসায়ীকে পালিয়ে বিয়ে করেছিলেন। ১০ বছর মেয়াদের প্রথম সংসারে হাসিনের দুটি সন্তানও রয়েছে।

অনেক আগেই বাবু-হাসিনের প্রথম সংসার ভেঙেছে। দুজনের জীবনই বয়ে গেছে দুদিকে। তবে সাবেক স্ত্রী হাসিনের নতুন সংসারের ঝড়ের খবর শুনে মন খারাপ করেছেন বাবু। হাসিনের পক্ষ নিয়ে বলেছেন, হাসিন যেসব অভিযোগ তুলেছে, সেগুলো সত্যি হলে শামির শাস্তি অনিবার্য।

অবশ্য পুলিশি অভিযোগের পাহাড় মাথায় নিয়ে হাসিনের বর্তমান স্বামী শামি বলেছেন, ভালোবাসা থাকলে ঝগড়া হবেই। আমি পরিবারে ফিরতে চাই। হাসিনের সব অভিযোগও উড়িয়ে দেন তিনি।

শুক্রবার যাদবপুরের বাড়িতে গিয়ে শামির বিভিন্ন মেসেজের স্ক্রিন শট এবং অডিও ক্লিপিংস নেন গোয়েন্দারা। শামি দাবি করেছেন, ওই অডিও ক্লিপিংসের ফরেনসিক পরীক্ষা হোক।

শনিবার কলকাতা পুলিশ সদর লালবাজারে যান হাসিন। সেখানে তার জবানবন্দি নেয়া হয়। গোয়েন্দারা জানান, আপাতত প্রমাণ জোগাড়ে জোর দিচ্ছেন তারা।

এসব দেখে খারাপই লাগছে হাসিনের সাবেক স্বামী বাবুর। তিনি জানান, পাড়ার মেয়ে হাসিনের সঙ্গে তার আলাপ ২০০০ সালে। পরিবারের অমতে পালিয়ে বিয়ে ২০০২ সালে। পরে উভয় পরিবারই তাদের মেনে নেয়। তাদের দুটি মেয়েসন্তান হয়। এর মধ্যে ২০০৩ সালে বড় মেয়ে ও ২০০৬ সালে ছোট মেয়ে জন্ম নেয়।

মূলত ছোট মেয়ে হওয়ার পরই বাবু-হাসিনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। কিন্তু কেন? ৩৭ বছরের বাবু বলেন, হাসিন আরও পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। মধ্যবিত্ত পরিবার। বাড়ির বউ বাইরে গিয়ে পড়াশোনা-চাকরি করার বিষয়ে আমার পরিবারের অমত ছিল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com