ঢাকা    শুক্রবার, ১৫ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

সৈয়দপুরে টিকটক ভিডিও বানাতে সেতু থেকে লাফ দিয়ে কিশোরের মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় টিকটকের ভিডিও বানাতে গিয়ে নদীর পানিতে ডুবে মোস্তাকিম ইসলাম (১৬) নামে এক কিশোর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার খরখড়িয়া নদীতে টিকটক ভিডিও বানাতে গেলে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র হতে জানা য়ায়, কয়েকজন বন্ধু মিলে টিকটক ভিডিও বানানোর জন্য খড়খড়িয়া নদীর ওপর সেতু থেকে লাফ দেয়। মোস্তাকিম লাফ দেওয়ার পর ভেসে না ওঠায় বন্ধুরা সবাইকে জানালে স্থানীয়রা নদীতে নেমে খুঁজতে থাকেন। নদীতে স্রোত থাকায় প্রায় ১৫০ গজ দূরে তাকে পাওয়া যায়। পরে সৈয়দপুর ফায়ার সার্ভিস আহত অবস্থায় তাকে উদ্ধার করে কাছাকাছি ১শ শয্যা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোস্তাকিম ইসলাম উপজেলার বোতলা গাড়ি ইউনিয়নের খদ্দ বোতলাগাড়ি এলাকার মন্টু মিয়ার ছেলে। সে উপজেলার ঢেলাপীরে একটি সাবান কোম্পানিতে কাজ করত বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের স্টেশন অফিসার খুরশিদ আলম বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা তাকে উদ্ধার করেছেন। আমরা তৎক্ষণাৎ কিশোরকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নদীতে পানির পরিমাণ কম থাকায় লাফ দেওয়ার পর নিচে আঘাত পেয়ে এ ঘটনা ঘটেছে।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ১৫ মে ২০২৬

সৈয়দপুরে টিকটক ভিডিও বানাতে সেতু থেকে লাফ দিয়ে কিশোরের মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ মে ২০২২

featured Image

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় টিকটকের ভিডিও বানাতে গিয়ে নদীর পানিতে ডুবে মোস্তাকিম ইসলাম (১৬) নামে এক কিশোর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার খরখড়িয়া নদীতে টিকটক ভিডিও বানাতে গেলে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র হতে জানা য়ায়, কয়েকজন বন্ধু মিলে টিকটক ভিডিও বানানোর জন্য খড়খড়িয়া নদীর ওপর সেতু থেকে লাফ দেয়। মোস্তাকিম লাফ দেওয়ার পর ভেসে না ওঠায় বন্ধুরা সবাইকে জানালে স্থানীয়রা নদীতে নেমে খুঁজতে থাকেন। নদীতে স্রোত থাকায় প্রায় ১৫০ গজ দূরে তাকে পাওয়া যায়। পরে সৈয়দপুর ফায়ার সার্ভিস আহত অবস্থায় তাকে উদ্ধার করে কাছাকাছি ১শ শয্যা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোস্তাকিম ইসলাম উপজেলার বোতলা গাড়ি ইউনিয়নের খদ্দ বোতলাগাড়ি এলাকার মন্টু মিয়ার ছেলে। সে উপজেলার ঢেলাপীরে একটি সাবান কোম্পানিতে কাজ করত বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের স্টেশন অফিসার খুরশিদ আলম বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা তাকে উদ্ধার করেছেন। আমরা তৎক্ষণাৎ কিশোরকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নদীতে পানির পরিমাণ কম থাকায় লাফ দেওয়ার পর নিচে আঘাত পেয়ে এ ঘটনা ঘটেছে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত