সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোহময়ী রূপে ধরা দিলেন অনিল-কন্যা রিয়া কপূর

মোহময়ী রূপে ধরা দিলেন অনিল-কন্যা রিয়া কপূর

বিনোদন ডেস্ক: মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন রিয়া কপূর। সেখানে সুইমিং পুলে দাঁড়িয়ে স্নানস্নিগ্ধ ছবি পোস্ট করেছেন অনিল কপূরের প্রযোজক কন্যা।

মলদ্বীপে ছুটির মেজাজে রিয়া। চোখে কালো রোদচশমা। পরনে গোলাপি বিকিনি। চার পাশে নীল নীল জল। ইনস্টাগ্রামে মোহময়ী রূপে ধরা দিলেন অনিল-কন্যা রিয়া কপূর। প্রযোজক রিয়ার এই ছবি পোস্ট করতেই লাইকের ছড়াছড়ি।

শুধু ছবি নয়, ক্যাপশনেও নেটাগরিকদের মন টানলেন তিনি। জানান, এই ছবিটা তিনি বেশি এডিট করেননি। কারণ, সিদ্ধান্ত নিয়েছেন, আরও বড় হবেন, মোটা হবেন। মজার ছলে লিখেছেন, ‘পাস্তা খেয়েছি। মিথ্যে বলছি না।’

 

 

আপাতত মলদ্বীপে ছুটির মেজাজে অভিনেতা অনিল কপূরের প্রযোজক কন্যা। গোলাপি বিকিনিতে ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করতেই কমেন্ট বক্সে মন্তব্যের বন্যা।

ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা লেখেন, ‘সৈকতে নিজের কর্তব্য পালনে ব্যস্ত সুন্দরী।’ সুনীল শেট্টি-কন্যা আথিয়া হৃদয়ের ইমোজি দিয়ে নিজের ভাললাগা জানিয়েছেন। ভূমি পডনেকর মজার ছলে লিখলেন ‘ব্রো’।

অনিল ও সুনীতা কপূরের ছোট মেয়ে রিয়া। দিদি সোনমের মতো অভিনেত্রী না হলেও বলিউডেই কাজ করেন। ‘আয়েশা’, ‘বীরা দি ওয়েডিং’, ‘খুবসুরত’-এর মতো ছবির প্রযোজনা করেছেন রিয়া। গত বছরই বিয়ে করেছেন করণ বুলানিকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com