ঢাকা    বুধবার, ০১ জুলাই ২০২৬
ভিশন বাংলা ২৪

মাঙ্কিপক্স সন্দেহে একজনকে হাসপাতালে ভর্তি

ভিশন বাংলা ডেস্ক: মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক তুর্কি নাগরিককে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই ব্যক্তি আজ (মঙ্গলবার) দুপুর ২টায় বাংলাদেশে পৌঁছান। শাহরিয়ার সাজ্জাদ জানান, ওই ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে মাঙ্কিপক্সের কিছু উপসর্গ দেখা গেছে। সেগুলো পরীক্ষা করার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।  বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীর হাতে, পায়ে এবং মাথায় মাঙ্কিপক্সের মতো কিছু ফুসকুড়ি দেখা গেছে।  সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক ডা. মিজানুর রহমান বলেন, একজন রোগীকে আমাদের এখানে ভর্তি করা হয়েছে। আইইডিসিআর এসে তাদের নমুনা নিয়ে গেছে। পিসিআর টেস্ট পরীক্ষার ফলাফল শেষে নিশ্চিতভাবে জানা যাবে তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত কি না।
  মাঙ্কিপক্স শনাক্ত হলে চিকিৎসা দিতে প্রস্ততি আছে কি না জানতে চাইলে ডা. মিজানুর রহমান বলেন, মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালকে এ ধরনের বিশেষ রোগীদের জন্য ডেডিকেটেড করা হয়েছে। এখানে ১০টি বেডের আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা আছে। এ ধরনের রোগী এখন পর্যন্ত আমাদের এখানে আসেনি। তবে কেউ যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে ঊর্ধ্বতনের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে। আমরা এক্ষেত্রে প্রস্তুত আছি।  সম্প্রতি পশ্চিম ও মধ্য আফ্রিকার জঙ্গলের ক্ষুদ্রাকৃতির স্তন্যপায়ী প্রাণী ও ইঁদুর জাতীয় প্রাণীর মধ্যে মাঙ্কিপক্স ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এরইমধ্যে গত ৭ মে যুক্তরাজ্যে নাইজেরিয়া থেকে আসা এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত হয়। এ ভাইরাসে আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে।

ভিশন বাংলা ২৪

বুধবার, ০১ জুলাই ২০২৬

মাঙ্কিপক্স সন্দেহে একজনকে হাসপাতালে ভর্তি

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২২

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত