রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
প্রগতি সরণিতে চলন্ত বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে

প্রগতি সরণিতে চলন্ত বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর প্রগতি সরণির নর্দ্দা এলাকায় তুরাগ পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে বাসটি পুড়ে গেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১০ জুন) বিকেল সাড়ে ছয়টার দিকে বাসটি টঙ্গীর দিকে যাওয়ার সময় হঠাৎ আগুন ধরে যায়। তবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী কাওসার আহমদ ঢাকা মেইলকে জানান, চলন্ত বাসটিতে আগুন ধরে গেলে যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। তবে ততক্ষণে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন ধরে যায়।

বারিধারা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ ঢাকা মেইলকে জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে তিনটি লাইন দিয়ে আগুন নেভানোর কার্যক্রম শুরু করি। পরে ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় বাসের ভেতরের অংশ পুরোপুরি আগুনে পুড়ে গেছে।

গুলশান থানার সাব ইন্সপেক্টর মিরাজ সাংবাদিকদের বলেন, আমরা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আগুন নিভে গেছে। এছাড়া বাসের চালক ও তার সহকারীকেও আমরা পাইনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com