বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
দেশের বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী

দেশের বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট পৌঁছেছেন। তিনি মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে সিলেট সার্কিট হাউসে যান।

সেখানে আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও বন্যা দুর্গতদের পুনর্বাসনের বিষয়ে এক ‘মতবিনিময় সভায়’ অংশ নেবেন। সভায় প্রধানমন্ত্রী ত্রাণ কার্যক্রম, উদ্ধার তৎপরতা ও অন্যান্য বিষয়ে সার্বিক দিকনির্দেশনা দিতে পারেন বলে জানা গেছে। সেখানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত রয়েছেন।

এর আগে সকাল ৮টায় ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি বন্যা পরিস্থিতি দেখতে যাত্রা শুরু করেন। টানা দুই ঘণ্টার সফরে তিনি কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেটের যেসব এলাকায় বন্যা উপদ্রুত হয়েছে, সেসব এলাকা তিনি পরিদর্শন করেছেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী দীর্ঘসময় ‘লো ফ্লাই’ করেছেন। অর্থাৎ যতটুকু সম্ভব নিচ দিয়ে যেতে যেতে হেলিকপ্টার থেকে এসব এলাকা দেখেছেন। এসব এলাকার মানুষ কতটা দুর্ভোগে আছেন, বিচ্ছিন্ন দ্বীপের মতো যেসব বাড়ি পানিবন্দি হয়ে আছে, সেসব তিনি অবলোকন করেছেন।

গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র থেকে জানানো হয়, দুটি হেলিকপ্টারে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন করবেন। একটি হেলিকপ্টারে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, এসএসএফের মহাপরিচালক, প্রধানমন্ত্রীর সামরিক সচিব, একান্ত সচিব-১, ব্যক্তিগত চিকিৎসক, এডিসি ও বিটিভির ক্যামেরাম্যান যাওয়ার কথা রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com